ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে র‍্যাব। র‍্যাব-১১, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অংশ নেওয়া অভিযানে ৪টি কারখানায় তল্লাশি চালানো হয়। অভিযান থেকে ৭ টন পলিথিন ও ৭৮ বস্তা পিপি দানা জব্দ করা হয়েছে। পাশাপাশি ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আনুমানিক ২ টন পলিথিন জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৩ আগস্ট রাতে ঢাকার ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগে অভিযান চালানো হয়। চকবাজারের কামালবাগ থেকে প্রায় ২০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‍্যাব-১০ এবং ডিএমপি অংশ নিয়েছে।অপরদিকে, বরিশালে “পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ” বিষয়ক সভায় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি রোধে সরকার, ব্যবসায়ী ও নাগরিক সমাজ সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑